ভারতের মালদহে মঙ্গলবার সকালে লরির সঙ্গে মাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ বরযাত্রী নিহত হয়েছে। বিয়ে বাড়ি থেকে ফেরার সময়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বরযাত্রীবোঝাই গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরাতন মালদহের কালুয়াদিঘির কাছে রায়গঞ্জগামী গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয় উল্টো দিক থেকে আসা একটি লরির।
গাড়িতে মোট ১৬ জনই যাত্রী ছিলেন। সবারই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই মারা যায় ১৩ জন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ/ এফএ
[/b]
আন্তর্জাতিক
মালদহে সড়ক দুর্ঘটনায় ১৬ বরযাত্রী নিহত
ভারতের মালদহে মঙ্গলবার সকালে লরির সঙ্গে মাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ বরযাত্রী নিহত হয়েছে। বিয়ে বাড়ি থেকে ফেরার সময়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বরযাত্রীবোঝাই গাড়ি





