কানাডার পূর্বাঞ্চলে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খেয়ে রবিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছে।

রবিবার দেশটির কর্মকর্তারা একথা বলেন নিউ ব্রুন্সউইক রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) মুখপাত্র কর্পোরাল ড্যান স্মিথ বার্তা সংস্থা এএফপি’ কে বলেন, হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিল। বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খেয়ে এটি মাটিতে আছড়ে পড়ে এবং এরপর একটি নদীতে গিয়ে বিধ্বস্ত হয়।

তিনি আরো বলেন, ‘কুইকেব সীমান্তের কাছে হেলিকপ্টারটি কয়েকটি বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খায়। এগুলো ফ্লাটল্যান্ড এরিয়া অব নিউ ব্রুন্সউইক।’ স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এটি প্রধানত একটি পল্লী এলাকা। হেলিকপ্টারটি রেস্টিগোউচি নদীতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির আহত আরোহীকে চিকিৎসার জন্য একটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আরসিএমপি নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

জেড