বলকান অঞ্চলে টানা বর্ষণের কারণে ১২০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার কবলে পড়েছে সার্বিয়া, বসনিয়া-হ্যারৎসেগোভিনা৷ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে এসব দেশের প্রায় ১০ লাখ মানুষ৷ বলকান অঞ্চলে গত কয়েক দিনে যে পরিমাণ বৃষ্টি ঝরেছে, সাধারণত তিন মাসেও ততটা হয় না৷ বৃষ্টি আর ঢলে সার্বিয়া, বসনিয়া-হ্যারৎসেগোভিনার একটি বড় অংশ এখন পানির নীচে৷ গত এক সপ্তাহে সলিল সমাধি হয়েছে অন্তত ৩৫ জনের৷ বন্যায় যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে বেলগ্রেডের পশ্চিমে শাভা নদীর তীর অন্যতম৷ শাবাট্স এলাকায় নদীর পানির উচ্চতা বেড়েছে ৬.২ মিটার৷ সার্বিয়ার অব্রেনোভাট্স শহরের ৯০ শতাংশ এলাকাই এখন পানির নীচে৷ এই শহরে আটকা পড়া প্রায় ২৩ হাজার মানুষকে সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা৷ সার্বিয়ার ডেমেজেস-সহ বিভিন্ন স্থানে পকা দালানের দোতলা পর্যন্ত তলিয়ে গেছে বানের পানিতে৷ এখনো হাজার হাজার লোক উদ্ধারকর্মীদের পৌঁছানোর আশায় অপেক্ষা করছেন৷ সার্বিয়া ও বসনিয়া সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে৷ সার্বিয়া সরকার বলেছে, স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মোকাবিলা করতে হচ্ছে এ এলাকার মানুষকে৷ নীচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে ক্রোয়েশিয়াতেও৷ বসনিয়ার জেনিট্সা শহরের কাছে টপচিচ পলিয়ে গ্রামের বহু বাড়িঘর বিলীন হয়ে গেছে ভূমিধসে৷ সারায়েভোয় মিলিয়াচকা নদী ভাসিয়ে নিয়ে গেছে বহু বাড়িঘর৷ নদীর প্রবল স্রোত আর বৃষ্টিতে অন্তত ৩০ স্থানে ভূমিধস ঘটেছে৷ এই বন্যার ফলে ১৯৯২-১৯৯৫ সালে যুদ্ধের সময় বিভিন্ন স্থানে বসানো স্থলমাইনগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷ সূত্র: ডিডব্লিউ [b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
বানে ভাসছে বলকান
বলকান অঞ্চলে টানা বর্ষণের কারণে ১২০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার কবলে পড়েছে সার্বিয়া, বসনিয়া-হ্যারৎসেগোভিনা৷ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে এসব দেশের





