সিরিয়া বলেছে, দামেস্ক ও মস্কোর মধ্যে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে সিরিয়া থেকে রুশ সেনা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ছাড়া, বিষয়টি নিয়ে বেশ কিছুদিন গভীর পর্যবেক্ষণ ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটি থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দামেস্ক ও মস্কোর মধ্যে মতপার্থক্যের ফল নয়।
সিরিয়ার সেনাবাহিনীও এ সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি সত্ত্বেও আইএসআইএল বা দায়েশ এবং আন-নুসরা ফ্রন্টসহ উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ঘোষণা করেছেন, সিরিয়া থেকে অচিরেই তার দেশের সেনাবাহিনীর একটা বড় অংশ সরিয়ে নেয়া হবে।
সেইসঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সিরিয়ার গত পাঁচ বছরের সংকট সমাধানের জন্যও তিনি কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন।
পুতিন বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় তার দায়িত্ব অনেকখানি পালন করে ফেলেছে।
এসএম





