সৌদি আরবের রাজধানী রিয়াদের ধুমরা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়েচাপা দিলে ঘটনস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় চার জনকে পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর (২য়) মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনজনের মৃত্যুর সংবাদ পেয়ে দূতাবাস থেকে লোক পাঠানো হয়েছে।  যেহেতু রিয়াদের মূল শহর থেকে ধুমরা ১৫০ কিলোমিটার দূরে তাই নিশ্চিত হতে আর একটু সময় লাগবে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ