সূত্রটি জানায়, ক্রাউন প্রিন্স ১০ সেপ্টেম্বর ৪-৬ ঘণ্টা পাকিস্তান থাকবেন। এরপর তিনি ভারত যাবেন।

এই সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনিরের সাথে সাক্ষাত করবেন।

সূত্র জানায়, পাকিস্তান-সৌদি আরব সম্পর্ক বিকাশই হবে এই সফরের প্রধান আলোচ্যবিষয়। তাছাড়া প্রতিরক্ষা এবং যৌথ সামরিক মহড়াও আলোচনায় থাকবে।

এছাড়া পাকিস্তানে সৌদি তহবিলে একটি তেল শোধনাগার স্থাপনও আলোচনায় থাকবে।

উল্লেখ্য, গত বছর সৌদি প্রিন্সের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছিল। সূত্র : জিও নিউজ

এন