কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সবকটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার বিকল হয়ে গেছে।শুক্রবার রাত থেকেই একে একে রাডারগুলি খারাপ হতে থাকে।
এর ফলে শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিমান চালকদের সঙ্গে বিমানবন্দরের স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে বিমান ওঠানামা করানো হচ্ছে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে।
এতে বিমানের উপর নজরদারি ব্যহত হচ্ছে এবং বেশ কিছুটা ঝুঁকির সৃষ্টি হয়েছে বিমান চলাচলে।
এর ফলে কলকাতার আকাশে বিমান চলাচল বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ছে। মধ্য-আকাশে থাকা কোনো বিমানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।এছাড়া কলকাতার উপর দিয়ে অন্যান্য জায়গায় উড়ে চলা বিমানগুলি নিয়েও মারাত্বক সমস্যা তৈরী হচ্ছে।
সমস্যা সমাধানে ভারতের বিমান বাহিনীকে সাহায্য করার জন্য ডাকা হতে পারে বলে জানা গেছে। চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের জন্যও।
ইআর





