আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে মায়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চিকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখা সংক্রান্ত সংবিধানের ধারা সংশোধনের কথা বিবেচনা করবে মায়ানমার পার্লামেন্ট। শুক্রবার এক কর্মকর্তা এ কথা জানান।

প্রেসিডেন্ট থেইন সেইন সেনা প্রধান এবং সু চিসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক নজিরবিহীন বৈঠক করার পর প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হটুট সাংবাদিকদের বলেন, ‘তারা আইন অনুযায়ী সংবিধান সংশোধনের বিষয়টি পার্লামেন্টে আলোচনা করতে রাজি হয়েছেন।’

জেডআই