ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনে এরনাকুলাম আসনে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক ভারতীয় ক্রিকেটার পেসার শ্রীশান্তকে মনোনয়ন দেয়ার কথা ভাবছে।

এ ব্যাপারে আগামীকাল শুক্রবার দিল্লিতে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হতে পারে বলে দলটির একটি সূত্র জানায়।

শ্রীশান্তেরই এখান থেকে মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সূত্র আরো জানায়। শ্রীশান্তও বিজেপির প্রস্তাব গ্রহণের ব্যাপারে নিজের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন।


সূত্র: দ্য হিন্দু


এসএম