মিশরের মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সমর্থকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে মিসরের একটি আদালত। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের প্রধান নির্দেশক মোহাম্মদ বাদিওরয়েছেন।
শনিবার মিনিয়ার আদালত এই রায় দেয়। এর আগে গত বৃহস্পতিবার অন্য একটি মামলায়ও বাদিসহ ১৪ জনকে মৃতুদণ্ড দিয়েছেমিসরের অপর একটি আদালত।
২০১৩ সালে সামরিক সরকারবিরোধী বিক্ষোভের সময় একটি পুলিশ স্টেশনেআক্রমণের ঘটনায় তাদের এ সাজা দেওয়া হয়। ওই ঘটনায় গত এপ্রিলে ৬৮৩ জনকেমৃত্যদণ্ড দেওয়া হয়েছিল। রায়ের পর সারাবিশ্বে সমালোচনার ঝড় উঠে।
এরপর এই মামলায় শনিবার দেশটির আদালত ১৮৩ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। আর ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪৯৬ জনকে খালাস দেওয়া হয়।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যাবে বলে জানা গেছে। খবর, বিবিসি, আলআহরাম, আলজাজিরা।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





