স্লোভাকিয়ায় উড়ন্ত অবস্থায় দুই প্লেনের সংঘর্ষে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) এ ঘটনা ঘটে বলে স্লোভাক অগ্নিনির্বাপক সংস্থার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অগ্নিনির্বাপক সংস্থার মুখপাত্র জুজানা ফার্কাসোভা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলে কার্ভেনি কামেন গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

তবে প্লেন দু’টিতে কতজন আরোহী ছিলেন সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।

কেএইচ