জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৪৪৫ জনকে গ্রেফতার করেছে তুরস্ক পুলিশ। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ১৮টি রাজ্য থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই বিদেশি। তাদের মধ্যে ৬০ জনকে আঙ্কারার একটি বন্দিশিবিরে নেয়া হয়েছে।

গ্রেফতারকৃত সন্দেহভাজন আইএস এর মধ্যে ১০ জন অপ্রাপ্তবয়স্ক বাচ্চাও রয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু সঠিক পরিচয় প্রকাশ করা হয় নি।
নতুন বছরের শুরুতেই তুরস্কের একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় ৩৯ জন নিহত হন। আইএস ওই হামলার দায় স্বীকার করে। গত বছরে তুরস্কে অন্তত ৪টি হামলা চালায় আইএস। এতে ১২ জার্মান নাগরিকসহ ৮৭ জন নিহত হন।


জেড