হারিকেন 'ইরমা' ক্যারিবীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১৪ জন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার।
শুক্রবার দুপুরে বিবিসি ও সিএনএন এর খবরে এ তথ্য জানা যায়।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ইরমা সম্ভবত বড় ধরনের হারিকেনের রূপ নিয়ে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে প্রভাবিত হবে এবং যা প্রাণনাশের হুমকি হয়ে রাজ্যটিতে প্রভাব ফেলবে।
'ইরমা' পঞ্চম ক্যাটাগরির হারিকেন। যেটিকে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত বুধবার স্থানীয় সময় দিনগত রাত ২টার দিকে হারিকেন ইরামা এন্টিগুয়া ও বারবুডায় আঘাত হানে। এরপর এটি ফরাসিদের কাছে অবকাশ যাপনের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসের দিকে ধাবিত হয়। এই দু'টি দ্বীপে আঘাত হানার আগে ইরমার প্রভাবে বাতাসের গতি ছিল ঘন্টায় ৩০০ কিলোমিটার।
এমএ





