ইরানি তেলের নতুন ক্রেতা হিসাবে যুক্ত হচ্ছে ফিলিপাইন। ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ওঠার পর ইরান থেকে তেল কেনার দেশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷
দেশটির জাতীয় তেল কোম্পানি একটি বিবৃতি নিয়ে জানিয়েছে, প্রতি মাসে ইরান থেকে ফিলিপাইন ৪০ লাখ ব্যারেল তেল নিতে চায়। তেল কেনার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করছে ফিলিপাইন। ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রধান পেদ্রো অ্যাকুইনোর তেহরান সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানিয়েছেন, তার কোম্পানি ইরানের তেল ও তরল গ্যাস শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, তার কোম্পানি প্রতিদিন চার লাখ ব্যারেল তেল শোধনের জন্য একটি শোধনাগার প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে।
২০১৭ সালে ইরান থেকে চীনের তেল নেয়ার সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সূত্রের খবর, ২০১৭ সালে চীন প্রতি তিন মাসে ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল কিনবে। ২০১৬ সালের চেয়ে যা পরিমাণ শতকরা ছয় থেকে সাত শতাংশ বেশি হবে।
নাজিব





