ইথিওপিয়ায় স্বায়ত্ত্বশাসিত একটি অঞ্চলে অভ্যুত্থানের সময় সেনাপ্রধান গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রাষ্টীয় টেলিভিশনে দেওয়া এক জরুরী ভাষণে এই কথা বলেন।
রবিবার সকালে সামরিক পরিচ্ছদ পরিহিত প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানান, আমহারা অঞ্চলের একদল ‘ভাড়াটে সেনা’ অভূত্থান চেষ্টকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালায়। এসময় তিনি গুলিবিদ্ধ হন।
আবি আরও জানান, আমহারায় কয়েকজন কর্মকর্তা বৈঠক করার সময় ‘সহকর্মীদের’ গুলিতে নিহত হন। তবে মেকননেনর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট কিছু দিতে পারেন নি আবি।
হিলিমারীম দেশলেগনের পদত্যাগের পর সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন ২০১৮ সালের এপ্রিলে। তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে। আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।
রবিবার আবির প্রেস সচিব নেগুসু তিলাহুন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ব্যর্থ অভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর সেনাবাহিনী প্রধান গুলিবিদ্ধ হন। অভ্যূত্থানের ষড়যন্ত্রকারীরা আমহারা রাজ্য সরকারের প্রধান আম্বাকিউ মেকননেনকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিয়েছিল বলে দাবি করেন তিনি। ষড়যন্ত্রকারীদের ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে আমহারার ক্ষমতাসীন দল এ সহিংসতার জন্য সাবেক নিরাপত্তা প্রধানকে দায়ী করেছেন। আবি ক্ষমতায় আসার পর সাবেক এই নিরাপত্তা প্রধান কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন।
এ ঘটনার পর ইথিওপিয়ায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। বাহির দারের বাসিন্দারা ব্যাপক গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। শহরের একজন অধ্যাপক রয়টার্সকে বলেছেন, বাহির দারে অন্তত চার ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। “প্রথমে স্বাভাবিক কোনো ঘটনা বলে মনে করেছিলাম, এরপর ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই,” বলেছেন তিনি।
জেড





