ছয় জাতিগোষ্টীর সাথে ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের উদ্দেশ্যে তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ কেরমানি বলেছেন, আমেরিকা ইরানের জাত শত্রু। শত্রুর কাছ থেকে শত্রুতা ছাড়া কিছুই আশা করা যায় না।
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশের জনগণ সমর্থিত রেড লাইন মেনে চলা ইরানের আলোচক দলের কর্তব্য।
আয়াতুল্লাহ মোয়াহহেদি কেরমানি সবোর্চ্চ নেতার সঙ্গে বিশেষজ্ঞ পরিষদের বৈঠকের প্রতি ইঙ্গিত করে বলেন, বিশ্ব আধিপত্যবাদ পতনের মুখে আর ইসলামি ব্যবস্থা এখন উদীয়মান। আমেরিকাকে পরাজিত এবং ইরানকে বিজয়ী বলে উল্লেখ করে তিনি বলেন মানবাধিকার, গণতন্ত্র আর স্বাধীনতার মিথ্যা শ্লোগান দিয়ে আমেরিকা নিজেকে নিজে অপমানিত করেছে।
জাপানে পারমাণবিক বোমা হামলা, আবুগারিব ও গুয়ান্তানামো কারাগারে বন্দিদের ওপর নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ মারার প্রসঙ্গ টেনে আয়াতুল্লাহ কেরমানি বলেন, আমেরিকার কাজই হলো স্বাধীন সরকারগুলোর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত বিশ্বের অন্তত ৫০টি সরকারের পতন ঘটিয়েছে আমেরিকা।
লেবাননে ইসরাইল বিরোধী ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর বিজয়, গাজায় ২২ দিনের যুদ্ধে এবং সম্প্রতি ৫০ দিনের যুদ্ধে হামাসের ঐতিহাসিক বিজয় প্রমাণ করছে মধ্যপ্রাচ্যে ইসরাইলসহ পশ্চিমাদের অবস্থান একেবারে নড়বড়ে। পক্ষান্তরে ইসলামি শাসন ব্যবস্থা খুবই দৃঢ় ও মজবুত।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





