ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রামবন জেলায় পুলিশের গুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া স্বাধীনতাকামীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে রামবনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে স্বাধীনতাকেমীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হয়।
জম্মু অঞ্চলের দায়িত্বরত ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দর আনন্দ বার্তাসংস্থা পিটিআইকে বলেন, আমরা তিন জনকে হত্যা করেছি। অভিযান শেষ হয়েছে। এই অভিযানে সেনাবাহিনীর এক সদস্যও মারা গেছেন।
জম্মু পুলিশের মহাপরিদর্শক মুকেশ সিং বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এই অভিযানের সময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
এনডিটিভি বলছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসকে থামানোর চেষ্টা করেছে ২-৩ জনের একটি দল। শ্রীনগর মহাসড়কের রামবান জেলার বাটোটের কাছে বাস থামানোর এই চেষ্টার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি শুরু হয়।
পরে ওই ব্যক্তি কিছুদূর বাস চালিয়ে যাওয়ার পর পুলিশকে এ ঘটনা সম্পর্কে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
ওই এলাকায় স্বাধীনতাকামীরা একটি বাড়িতে ঢুকে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, “আমি অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি।”
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে কারফিউ উঠে গেলে সেখানে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করে দেন ইমরান খান। তার এই সতর্কতার পরদিন শনিবার জম্মু-কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠেছে।
এমবি





