নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে রানওয়ে থেকে তুরস্ক এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান ছিটকে পড়েছে।

বুধবারের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটিতে ২২৪ জন আরোহী ছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে থেমে যাওয়ার পর আতংকিত যাত্রীরা তাদের সিট থেকে লাফিয়ে ওঠে। এ ঘটনায় বিমানের কেবিন ধোঁয়ায় ভরে যায়।

মুখপাত্র পুর্না প্রসাদ চৌদাল জানান, কেবল হেলিকপ্টার ছাড়া বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তিনি আরো জানান, ভোরে ঘন কুয়াশার কারণে বেশি দূরে দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে।

চৌদাল জানান, প্রথম দফায় অবতরণে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

বিমানবন্দরের মহাব্যবস্থাপক বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ঠ জানান, বিমানটির ২২৪ আরোহীর সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেউ হতাহত হয়নি।

জেডআই