‘মক্কায় ক্রেন দুর্ঘটনার জন্য বিন লাদেন গ্রুপ দায়ী নয়। এখানে কোন প্রযুক্তিগত ভুল ছিল না বরং এটি আল্লাহর পক্ষ থেকে হয়েছে।’

এ দাবি করেছেন বিন লাদেন গ্রুপের একজন ইঞ্জিনিয়ার।

নাম প্রকাশ না করার শর্তে বিন লাদেন গ্রুপের ওই ইঞ্জিনিয়ার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, অন্য ক্রেনগুলোর মত ওই ক্রেনটি ক্রটিমুক্ত অবস্থায় তিন-চার বছর ধরে ওখানেই রয়েছে। এটিতে কোন যান্ত্রিক সমস্যা ছিল না।

ইঞ্জিনিয়ার আরো বলেন, এখানে যা কিছু ঘটছে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এখানে মানুষের বিন্দুমাত্র ত্রুটি ছিল না। 

জেআই