আমেরিকার একশ’র বেশি কূটনীতিক ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু চুক্তিকে সমর্থন করেছেন। এ বিষয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখে চুক্তির প্রতি সমর্থন ও তাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। খবর রেতে।


সাবেক কূটনীতিকরা বলেছেন, “দীর্ঘ ও কঠোর আলোচনার পর সই হওয়া এ চুক্তি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে ইরানের পরমাণু কর্মসূচিকে ‘আটক’ করার ক্ষেত্রে তা হবে ভালো অস্ত্র।”

প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন মার্কিন জনগণ ও কংগ্রেসের কাছে এ চুক্তির গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় একশ’র বেশি সাবেক কূটনীতিকের চিঠি ওবামা প্রশাসনের অবস্থানকে শক্তিশালী করবে। চিঠিতে সই করা সাবেক কূটনীতিকদের মধ্যে রয়েছেন ইসরাইল, রাশিয়া, ইরাক ও জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত।

তারা বলেছেন, “এ চুক্তি কংগ্রেসের সমর্থন পাওয়ার দাবিদার এবং এটি যে কাজ করবে তা দেখানোর সুযোগ এসেছে।”

এআই/