কর্তব্যরত অবস্থায় চুমু খাওয়ার অপরাধে চাকরি গেলো দুই পুলিশ কর্মকর্তার। সম্পর্কে তারা প্রেমিক-প্রেমিকা।শখ হলো খোলা মাঠে প্রকাশ্যে চুমু খাওয়ার।চুমু খাওয়ার সে দৃশ্য ছবি তুললেন আরেক পুলিশ বন্ধু।চুম্বনরত প্রেমিক-প্রেমিকার ছবি দেওয়া হলো সামাজিক যোগাযোগের মাধ্যম।

ফলে কর্তব্যরত অবস্থায় পুলিশের পোষাকে এই কাজ করার জন্য শাস্তি হিসেবে চাকরি গেলো দুই জনেরই।
তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাগেরা এলাকায় সম্প্রতি ঘটনাটি ঘটে।
আঞ্চলিক পুলিশ কমান্ডার হেনরি মাওয়াইবামবে জানান ,"পুলিশের আচরণবিধি লঙ্ঘন করার জন্য তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে।"

তিনি আরো বলেন,"‘আমরা এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করতে ওই পুলিশ প্রেমিক-প্রেমিকাকে সব ধরনের সুযোগ দিয়েছি। কিন্তু তাঁরা পুলিশের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ কারণে চাকরি হারিয়েছেন।"
পুলিশ কমান্ডার হেনরি মাওয়াইবামবের ভাষ্য, চুম্বন করার অপরাধে তাঁদের চাকরি যায়নি। সূএ: বিবিসি

ইআর