ফ্রান্সে বুধবার জিহাদে অংশ নিতে ইচ্ছুকদের রিক্রুট করার সন্দেহে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিচার বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানায়।
ফরাসি নাগরিকদের ইরান ও সিরিয়া ভ্রমণের হার বৃদ্ধির প্রেক্ষাপটে এ আটকের ঘটনা ঘটলো।
গত জুলাই মাসে শুরু হওয়া সন্ত্রাসবাদ দমন অভিযানের অংশ হিসেবে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন অপ্রাপ্ত বয়স্ক।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গ্রেফতারকৃতদের মধ্যে দুই সহোদর ভাই-বোন রয়েছে। এ ছাড়া এক সন্দেহভাজন ২০১২ সালে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্র সংগঠনের সঙ্গে যুক্ত।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনুভ বলেন, সম্প্রতি ৯৩০ জন ফরাসি নাগরিক যুদ্ধ-কবলিত ইরাক ও সিরিয়া যাতায়াত করেছেন। এটি গত ৮ মাসের মধ্যে ৭৪ শতাংশ বৃদ্ধি।
ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে।
এ বিলটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট হওয়ার উদ্দেশে কেউ বিদেশ যাচ্ছে বলে সন্দেহ হলে তার পাসপোর্ট ও পরিচয়পত্র ৬ মাসের জন্য জব্দ করা যাবে এবং তা সর্বোচ্চ দুই বছরের জন্য নবয়ন করা যাবে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডিকম, এসএমএ





