ভারতের আম আদমি পার্টির আদলে পাকিস্তানেও গঠিত হয়েছে একটি র রাজনৈতিক দল। পাকিস্তানের এ দলটির নাম আম আদমি পার্টি পাকিস্তান (এএপিপি)। দলটির প্রতিষ্ঠাতা আদনান রান্ধাওয়া কেজরিওয়ালের মতোই সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে নেমেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রায় ১৫ দিন আগে আদনান দলটি প্রতিষ্ঠা করেন। দলটি গঠন করার আগে তিনিও অরবিন্দ কেজরিওয়ালের মতোই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
নতুন দল গঠনের আগে আদনান পাকিস্তান সরকারের বৈদেশিক বিভাগে চাকরি করতেন। সম্প্রতি সিআইএ’র এজেন্ট রেমন্ড ডেভিসকে পাকিস্তান থেকে চলে যাওয়ার অনুমতি দেয় দেশটির সরকার। এ ঘটনার পর তিনি চাকরি থেকে পদত্যাগ করেন।
এর আগে আদনান ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে জড়িত ছিলেন। তবে দলটি সম্পর্কে তার অভিযোগ, পিটিআই নতুন ধারণা নিয়ে স্বচ্ছভাবে গঠিত হলেও পরবর্তী সময়ে তারা অন্যান্য রাজনৈতিক দলের মতোই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি শুরু করে।
নতুন দলের ইশতেহার সম্পর্কে আদনান জানান, ভারতের আম আদমির মতোই তার দলে সেক্যুলারিজম, সমাজবাদ, সাধারণের অংশগ্রহণ, লিবারেল গণতন্ত্র বিষয়গুলো প্রধান্য পাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ০৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ভারত ছাড়িয়ে পাকিস্তানেও আম আদমি পার্টি