ব্রিটেনের খাবার পানিতে কোকেন পাওয়া যাচ্ছে। সাপ্লাইকৃত টেপের পানিতে কোকেনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্রিটেনের কর্তৃপক্ষ। খবর মেইল অনলাইনের।
ব্রিটেনে কোকেন তথা মাদক যে কতটা সহজলভ্য তা এ থেকেই আঁচ করা যায়। ব্রিটেনের চারটি এলাকার পানিতে পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে। এ থেকে এটাও প্রমাণিত হয়েছে যে, কোন এক এলাকার পানিতে দুর্ঘটনাবশত বা কাকতালীয়ভাবে কোকেন পাওয়া যায়নি।
পানিতে কী করে এই নিষিদ্ধ মাদক আসলো তা কারো কাছেই বোধগম্য নয়। তবে, পানিতে কোকেনের মাত্রা এমন পর্যায়ে যা মানবশরীরের জন্য ক্ষতিকর নয়।
এমনকি ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের টয়লেট থেকে শুরু করে ক্যামব্রিজের দুই তৃতীয়াংশ কলেজের পানিতেও কোকেন পাওয়া গেছে। সূত্র: মেইল অনলাইন
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]