ইরাকের আনবার প্রদেশের আল বাগদাদি শহরে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। শহরটি মার্কিন মেরিন সেনাদের একটি বিমান ঘাঁটির নিকটে অবস্থিত। ঘাটিতে প্রায় ৩০০ মার্কিন মেরিন সেনা অবস্থান করছে। খবর বিবিসির।

আল বাগদাদি থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতে মূলত ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেয় মার্কিন মেরিন সেনারা। এদিকে, আনবার প্রদেশের রাজধানী রামাদির পশ্চিমাঞ্চলে ভারী গোলাবর্ষণের আওয়াজ পাওয়া গেছে।

বৃহস্পতিবার মসুল ও কিরকুকের নিকটবর্তী আইএস ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কিন্তু এ সত্ত্বেও শুক্রবার হামলা চালিয়ে অগ্রসরমান রয়েছে আইএস। তবে, আল বাগদাদিয়া শহরটি আইএসের দখলে চলে গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এমএ