আর্জেন্টিনায় সুরক্ষিত এলাকা থেকে ২১৫টি উল্কাপিণ্ড চোরাচালানের সময় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার চাকো প্রদেশের জেনারেল পিনেদো শহরের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির পুলিশ।

আর্জেন্টিনার উত্তরাঞ্চলের চাকো প্রদেশে ক্যাম্পো ডেল সিয়েলো (স্বর্গীয় মাঠ) নামের একটি এলাকা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় চার হাজার আগে উল্কা বৃষ্টির ফলে এ এলাকার সৃষ্টি হয়েছে। এর পর ওই এলাকাটিকে সুরক্ষিত করে দেশটির সরকার।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন আর্জেন্টিনার ও একজন প্যারাগুয়ের নাগরিক। একটি ট্রাকের আসনের নিচে ওই চার ব্যক্তি ২১৫টি উল্কাপিণ্ড নিয়ে যাচ্ছিল। এগুলোর ওজন এক টনের বেশি।

কেএইচ