ইরানের নৌবাহিনী ‘সিমোর্গ’ নামের নয়া ড্রোন উদ্বোধন করেছে। ইরানের এই ড্রোনটি দেড় হাজার কিলোমিটার দূরে গিয়ে অভিযান চালাতে পারে।
শনিবার (০৭ ডিসেম্বর) ড্রোনটি উদ্বোধনের সময় সেনাবাহিনীর সমন্বয়কারী ও সাবেক নৌকমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারি এবং বর্তমান নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি উপস্থিত ছিলেন।
ইরানের মূলধারার গণমাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করেছে।
‘সিমোর্গ’ ড্রোন পর্যবেক্ষণ তৎপরতার পাশাপাশি যুদ্ধেও অংশ নিতে পারে। এছাড়া রয়েছে ইলেক্ট্রনিক যুদ্ধের সক্ষমতা।
‘সিমোর্গ’ ড্রোন এক হাজার ৫০০ কিলোমিটার দূরে গিয়ে অভিযান চালাতে পারে। এটি টানা ২৪ ঘন্টা উড়তে পারে এবং ২৫ হাজার ফুট উপরে যেতে পারে।
এমবি





