কাশ্মীরের গেরিলা নেতা আফজাল গুরুকে ফাঁসি দেয়াটা ছিল ভুল। তাকে ফাঁসি দেয়ার পরে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়াটিও ছিল কদর্যহীন। কথাগুলো বলেছেন আলোচিত কংগ্রেস নেতা শশী থারুর। সোমবার তিনি এ নিয়ে টুইটারে একটি টুইট করেছেন। খবর এনডিটিভির।

শশী থারুর এ বক্তব্যে কংগ্রেসই অস্বস্তিতে পড়বে, কেননা আফজাল গুরুর ফাঁসির সময় কংগ্রেসই ক্ষমতায় ছিল। উল্লেখ্য, দিল্লির পার্লামেন্ট ভবনের হামলার অভিযোগে ২০১৩ সালের আজকের এই দিনে ফাঁসি দেয়া হয় কাশ্মীরের গেরিলা এই নেতাকে। তাকে ফাসি দেয়ার আগে পরিবারকে জানানো হয়নি, এমনকি পরিবারের হাতে লাশও হস্তান্তর করা হয়নি। বরং কারাগারের ভেতরেই এক অজ্ঞাত জায়গায় তাকে সমাহিত করা হয় অত্যন্ত গোপনীয়তায়। ফাঁসি কার্যকরের পর গণমাধ্যমকে এ ব্যাপারে জানানো হয়।

শশী থারুর তার টুটটে উল্লেখ করেন, পরিবারকে না জানিয়ে ফাঁসি দেয়া এবং মৃতদেহ সৎকার করা ছিল একেবারেই ভুল। আফজাল গুরুর ফাঁসি নিয়ে ভারত শাসিত কাশ্মীরের কংগ্রেস দলীয় ৫ জন পার্লামেন্ট সদস্যের এক বিবৃতিরই প্রতিফলন ঘটেছে শশী থারুর মন্তব্যে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে আফজাল গুরুর ফাঁসিকে ভুল বলে বিবৃতি দেন ওই ৫ পার্লামেন্ট সদস্য। কাশ্মীরবাসীদের ভোট পাওয়ার জন্যই এই বিবৃতি দেয়া হয় বলে ধারণা করা হয়ে থাকে।

এমএ