ওষুধ কিনতে চিকিৎসকের ক্লিনিকে গিয়েছিলেন এক কিশোরী। ক্লিনিকের ভিতরে ওই হাতুড়ে চিকিৎসক তিন সঙ্গীর মদতে কিশোরীকে ছুড়ি দেখিয়ে গণধর্ষণ করে। ঘটনার পর নির্যাতিতা বাড়ি ফিরে পরিজনদের ঘটনার কথা জানান।
এরপরেই তার পরিবার থানায় পৌঁছে বিক্ষোভ দেখান ও অভিযোগ দায়ের করেন। ভারতের উত্তরপ্রদেশের রামপুরের একটি গ্রামের ঘটনা।
অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে। অন্যদিকে কিশোরীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, কিশোরীর বাবা মা তাদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে শহরে গিয়েছিলেন। শরীর খারাপ হওয়ায় ১৫ বছরের কিশোরী এলাকার হাতুড়ে ডাক্তারের কাছে ওষুধ আনতে গিয়েছিল।
কিশোরীকে একা দেখে ওই চিকিৎসক তার তিন সঙ্গীকে ফোন করে ক্লিনিকে ডেকে নেয়। এরপর তারা চারজন মিলে কিশোরীকে ছুড়ি দিয়ে ভয় দেখায় ও গণধর্ষণ করে৷ এছাড়াও কাউকে ঘটনার কথা জানালে তাকে প্রাণে মারার হুমকিও দেয়।
ইআর





