আত্মহত্যার চেষ্টা ১০০বার। শতবারই চেষ্টা ব্যর্থ। আর নয়, এবার বাঁচতে চান চিনের ঝিজাং প্রদেশের বাসিন্দা সি অং।

চেষ্টা শুরু সেই ২০০৩ সাল থেকে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সি অং ঠিক করেছিলেন এ জীবনটা শেষ করে দেবেন তিনি। প্রথমে বিষ খেলেন, কিন্তু বাঁচিয়ে দিলেন ডাক্তাররা। এরপর লাগাতার আত্মহত্যার চেষ্টা। বাড়ির ফ্যানে ঝুলে পড়েছেন। মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন।

তবে মরা আর হয়ে ওঠেনি। এ জগত তাঁকে মরতেও দেয়নি। কয়েক দিন আগে বাড়ির সামনের এক গাছে ঝুলে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু বিধি বাম। এক প্রতিবেশী দেখতে পেয়ে বাঁচিয়ে দেন তাঁকে।

এর আগে বেঁচে গিয়ে কেঁদে ফেলতেন। কিন্তু এবার আর কাঁদেননি। হেসে বলেছেন, মরা আর হবে না, এবার তিনি বাঁচতে চান। তবে পুলিশ কিন্তু এবার তদন্তে নেমছে। একটা মানুষ এভাবে বেঁচে, থুড়ি , মরেও না মরে বেঁচে আছে কী ভাবে...

জেডআই