চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। তার হলেন- বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান।
বুধবার (০৬ অক্টোবর) নোবেল কমিটি বিকাল ৩টা ৪৫ মিনিটের পর ২০২১-এ বিজয়ী হিসেবে নাম ঘোষণা করে।
অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।
বেঞ্জামিন লিস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৯৬৮ সালে জন্ম নেন। ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান যুক্তরাজ্যের বেলশিলে জন্ম নেন ১৯৬৮ সালে।
২০২০ সালে রসায়নে নোবেল পান ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল শারপঁসিয়ে ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডাউডনা। জীবন পুনঃলিখনের তত্ত্ব দিয়ে তারা পুরস্কার জেতেন।
উল্লেখ্য, ১৮৯৫ সালের নভেম্বর মাসে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে ৫টি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তার মধ্যে রসায়ন অন্যতম। তার রেখে যাওয়া ৩ কোটি সুইডিশ ক্রোনার দিয়েই শুরু হয় পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া।
পরবর্তীকালে ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি। তবে পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। নোবেল পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (১.১৪ মিলিয়ন ডলার) অর্থ পেয়ে থাকেন।
এমবি





