ভারতের উত্তর প্রদেশে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। সোমবার ভোরে প্রদেশের সাটনা জেলার কামতানাথ মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি'র।
পুলিশ জানিয়েছে, 'সোমভতী অমাবশ্যা' নামের একটি উৎসবে যোগ দিতে এসব হিন্দু পুণ্যার্থী মন্দিরে জড়ো হয়েছিলেন।
মন্দিরে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে এরা হতাহত হন। হতাহতদের অধিকাংশই নারী বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৫ জন নারী বলে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানা গেছে।
হুড়োহুড়ি করে যাওয়ার সময় প্রচণ্ড ভিড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় যারা নিচে পড়ে যান তারা হতাহত হন।
উত্তর প্রদেশের সরকার নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ, গুরুতর আহতদের পরিবারকে ৫০ হাজার ও সামান্য আহতদের পরিবারকে ১০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





