ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি দুই জাপানি নাগরিককের মুক্তিপণ হিসেবে ২০ কোটি মার্কিন ডলার দেয়ার ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে গেছে। তবে জাপানের উদ্দেশে আইএসের কাছ থেকে নতুন কোন বার্তা দেয়া হয়নি।
মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা শুক্রবার সাংবাদিকদের বলেন, আইএসের পক্ষ থেকে নতুন কোন বার্তা আসেনি। পরিস্থিতি এখনও খুব গুরুতর।
দুই জাপানি নাগরিককের মুক্তিপণ হিসেবে ২০ কোটি মার্কিন ডলার দেয়ার সময়সীমা স্থানীয় সময় শুক্রবার বেলা ২ টা ৫০ মিনিটে শেষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমএ





