অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ভারতের প্রজাতন্ত্রী দিবস পালনের ঠিক আগ মুহূর্তে বুধবার তার সরকারি ই-মেইলে দিল্লির মুখ্যমন্ত্রীকে এ হুমকি দেয়া হয়।

দিল্লির পুলিশ হুমকির বিষয়টি জানানোর পর তা তদন্ত করছে। দিল্লি সরকারের বরাতে পিটিআই জানিয়েছে, মুখ্যমন্ত্রী অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের হত্যার হুমকি-সংক্রান্ত দুটি ই-মেইল পেয়েছেন।

প্রজাতন্ত্রী দিবসে চারজন কেজরিওয়ালকে হত্যা করবেন। দিল্লির স্বরাষ্ট্রসচিব এসএন শাহী পুলিশ কমিশনার অলোক ভার্মাকে এই ই-মেইল ফরোয়র্ড করে বিষয়টি তদন্তের অনুরোধ করেছেন তিনি।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বরীন্দ্র যাবদ বলেন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া এমন কয়েকজনের নাম ও নম্বর দেয়া হয়েছে। আমরা এসব তথ্য যাচাই করে দেখছি।'

এনডিটিভি 

নাজিব