ঘূর্ণিঝড় ফণীর পর এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’। ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে ভারতের আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।
সোমবার (১০ জুন) রাত সাড়ে এগারোটার দিকে ঘূর্ণিঝড় বায়ুর অবস্থান ছিল লাক্ষাদ্বীপের আমিনিদিভি থেকে ৩৮০ কি.মি. উত্তর পশ্চিম দিকে। আর মুম্বাই থেকে এর অবস্থান ছিল ৬৩০ কিমি দক্ষিণ পশ্চিমে।
ভারতের গুজরাটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন 'বায়ু'। বুধবার (১২ জুন) রাতে ঘণ্টায় ১শ' ৩০ থেকে ১শ' ৪০ কিলোমিটার বেগে সুরাষ্ট্র ও কুচ উপকূলে সাইক্লোনটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
ঘূর্ণিঝড় বায়ু ১২ ঘণ্টায় তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো শক্তিশালী সাইক্লোনে পরিণত হতে পারে। বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
দুর্যোগ মোকাবিলায় গুজরাটের বিভিন্ন অঞ্চলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ফোর্সের সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, সেনা, নৌ ও কোস্টগার্ড সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়।
এএস





