ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে এ আগ্রাসনকে মার্কিন মদদপুষ্ট হিসেবে উল্লেখ করে একে স্পষ্ট ভাষায় অবৈধ এবং অবিবেচনা প্রসূত হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ বলেছে, ইয়েমেনের ভ্রাতৃপ্রতিম জনগণ, দেশটির সেনাবাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর সৌদি হামলার কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি দেখা দেবে।

সৌদি এ আগ্রাসন গোটা অঞ্চলকে আরো উত্তেজনা ও ঝুঁকির দিকে ঠেলে দেবে বলেও রিয়াদকে হুঁশিয়ার করে দিয়েছে হিজবুল্লাহ।

এদিকে, এর মধ্যেই ইরান, রাশিয়া, সিরিয়া এবং ইরাক এ আগ্রাসনের কঠোর নিন্দা করেছে।

ইআর