পাকিস্তানকে ঠেকাতে সম্প্রতি ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সাথে রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। কিন্তু জানা যায়, সেগুলো হাতে পেতে সাড়ে পাঁচ বছর সময় লাগবে ভারতের।
তাতে হতাশা ছড়িয়ে পড়ে বিমানবাহিনীর সদর দফতরে। রাফায়েল আনতে তোড়জোড় শুরু হয়। এর ফলে নির্ধারিত সময়ের আগেই রাফায়েল হাতে পাচ্ছে ভারত।
আজ রোববার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর জানান, নির্ধারিত সময়ের তিন বছর আগেই ভারতীয় বিমানবাহিনীর সামরিক অস্ত্রাগারে যোগ হতে পারে রাফায়েল যুদ্ধ বিমান। ফলে ভারতীয় বিমানবাহিনীর দিকে চোখ তুলে দেখার ক্ষমতা থাকবে না পাকিস্তানের।
প্রতিরক্ষা মন্ত্রী জানান, ভারতকে রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহকারী ফ্রান্সের সাথে যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে আগামী তিন বছরে ভারতের হাতে ৩৬টি যুদ্ধ বিমান তুলে দেবে তারা। কিন্তু মনোহর পারিক্করের কথায় সেই নির্ধারিত সময়ের আগেই আসতে চলেছে রাফায়েল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মধ্যস্থতায় নয়াদিল্লিতে ভারত ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষর হয় ৭.৮৭ বিলিয়ন ইউরোর রাফায়েল যুদ্ধ বিমানের চুক্তি।
আর সেই চুক্তির ভিত্তিতেই ভারতের হাতে যে ৩৬টি রাফায়েল বিমান আসবে তাতে থাকবে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মেটর মিসাইল। যার পাল্লা ১৫০ কিমিরও বেশি।
যার মানে ভারতে বসেই পাকিস্তানের যেকোনো স্থানে হামলা চালাতে পারবে ভারতীয় বিমানবাহিনী। এছাড়া রাফায়েলে থাকবে এয়ার-টু-গ্রাউণ্ড স্কেল্প মিসাইল। যার পাল্লা ৩০০ কিমি।
এমবি





