মিসরের সিনাই উপত্যকায় উত্তরে মর্টার হামলায় একজন নিরাপত্তা কর্মকর্তাসহ ৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রাদেশিক রাজধানী আল-আরিশে গতকাল রবিবার এ হামলার ঘটনা ঘটে।মর্টার সেলটি একটি নিরাপত্তা চৌকির পার্শ্ববর্তী আবাসিক এলাকায় আঘাত হানে। এতে সাতজন নিহত ও অপর ২৫ জন আহত হন।

ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা ওই মর্টার সেল নিক্ষেপ করেছিল। হামলার কিছুক্ষণ পরই নিরাপত্তা বাহিনীর ওপর দুইটি রকেট আঘাত হানে। এতে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অপর সাতজন আহত হন।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই