আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এখনো সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধ অব্যাহত আছে।
এক্ষেত্রে কোন হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি। অভ্যন্তরীণ মন্ত্রনালয় থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে বন্দুকধারীরা একটি নির্মাণাধীন ভবনে লুকিয়ে আছে। ধারণা করা হচ্ছে তাদের প্রধান লক্ষ্য ন্যাশানাল ডিরেক্টরেট অব সিকিউরিটি ট্রেনিং ফেসিলিটি।
চলমান এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার বা কোন প্রকারের তথ্য দেয় নি। সূত্র: আল জাজিরা
জেড





