ভারতের কর্নাটকের চিত্রদূর্গে বুধবার ভোরে বিলাসবহুল একটি এসি বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ছয় জন মারা গেছে।
স্লিপার এসি বাসটি দাভানগার থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে চিত্রদূর্গে এ দুর্ঘটনা ঘটে। বাসে মোট ২৯ যাত্রী ছিলো। তবে কিভাবে বাসটিতে আগুন লাগে তা জানা যায়নি। বাসের চালক ঘটনার পর থেকেই পলাতক।
এর আগে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী একটি বাসে আগুন লেগে ৪৫ জন নিহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরে উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। অগ্নিদগ্ধ অবস্থায় ৬টি মৃতদেহ বের করে আনা হয়। বেশ কয়েকজন যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। রাজ্যের পরিবহণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মীরাও তড়িঘড়ি বৈঠকে বসেছেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ভারতে বিলাসবহুল বাসে আগুন, নিহত ৬
ভারতের কর্নাটকের চিত্রদূর্গে বুধবার ভোরে বিলাসবহুল একটি এসি বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ছয় জন মারা গেছে। স্লিপার এসি বাসটি দাভানগার থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে চিত্রদূর্গে এ দুর্ঘটনা ঘটে। বাসে মোট ২৯ যাত্রী ছিলো।





