রাশিয়ান ব্লগার রুজলান সোকোলভস্কি গত বছরের আগস্টে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছিলেন। ওই ভিডিওর জের ধরে বৃহস্পতিবার তাকে রুশ আদালতে তাকে সাড়ে তিন বছরের জেল দেওয়া হয়েছে।
২১ বছর বয়সী রুজলানের পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, তিনি ইয়েকাটেরিনবার্গের একটি চার্চে ভেতর তার স্মার্টফোন দিয়ে ‘পোকেমন গো’ ভিডিও গেম খেলছেন। ওই চার্চেই রাশিয়ার সর্বশেষ জারকে তার পরিবার সহ হত্যা করা হয়েছিলো।
চার্চের মধ্যে ভিডিও গেম খেলায় রুজলানের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। গত অক্টোবর থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিলো। অবশেষে বিচারে তিনি দোষী সাব্যস্থ হয়েছেন।
রুজলানের মা ইয়েলিনা এই বিচারকে প্রহসন বলে দাবি করেন। তবে, তিনি ইতোপূর্বে তার ছেলের কর্মকান্ডকে ধর্মবিদ্বেষী বলে উল্লেখ করেছিলেন। বিচারের রায়ের পর তিনি ছেলেকে আলিঙ্গন করেন।
জানা গেছে, রুজলানের শেয়ার করা ভিডিওটি ১৯ লাখবার ভিউ হয়েছে। নিজেকে নিরীশ্বরবাদী দাবি করে রুজলান বলেন, ‘আমি কাউকে আঘাত করতে চাইনি। যদি কেউ আঘাত পেয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থণা করছি।’
রুজলানের বিপক্ষে দেওয়া রায়ের তীব্র সমালোচনা করেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডেইলি মেইল
জেড





