কাশ্মিরে টহল শেষে ফেরার পথে ভারতীয় সৈন্যদের সাথে স্থানীয় প্রতিবাদকারীদের সংঘর্ষে ফের ৩ সেনা নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোফিয়ান জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ সময় বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে আরও এক নারী নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

সরকারি সূত্র জানিয়েছে, সোফিয়ানের মাটরিগামে অভিযান শেষে ব্যারাকে ফিরছিল ভারতীয় সেনাবাহিনী। হঠাৎ করে কাশ্মির স্থানীয়দের সাথে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ বেধে। আচমকা এই সংঘর্ষে সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন নিহত হলে তারা পিছু হটতে বাধ্য হয়। সবাই রাতের আধারে পালিয়ে যায়।

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ঘটনাস্থলেই এক সেনা সদস্য প্রথমেই মারা যান। বাকিদের হাসপাতালে আনার পর মারা যায়। এক সেনা কর্মকর্তাসহ আহতদের অবস্থাও আশংকাজনক। পুলিশ জানিয়েছে, গোলাগুলির মাঝখানে জনা বেগম নামের এক বয়স্ক নারী নিহত হয়। তিনি নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিগত তিন সপ্তাহের মধ্যে কাশ্মীরে এ নিয়ে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল। এসব হামলায় একজন মেজরসহ ৬ ভারতীয় সেনা ও তিনজন হামলাকারী নিহত হয়। অত্যাধুনিক অস্ত্রসহ থাকলেও ভারতীয় সেনাবাহিনীর এই বেহাল দশা সংবাদ মাধ্যমে ব্যপক সমালোচনার সম্মুক্ষীণ হচ্ছে। সবার মনে প্রশ্ন জাগে আদৌ তারা যুদ্ধ করার মতো যোগ্যতাসম্পন্ন কি না।

জেড