আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে আজারবাইজান। ইউরোপের বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে এ সংঘর্ষে শেষ পর্যন্ত উভয়পক্ষের ৩০ জন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যায়।

রোববার (০৩ এপ্রিল) আজারবাইজান এ যুদ্ধবিরতি ঘোষণা করে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এর আগে, শনিবার (০২ এপ্রিল) দিনগত রাতে এ সংঘর্ষের সূচনা ঘটে।

এক বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি হেলিকপ্টার থেকে আর্মেনীয় সেনাদের ছোড়া গুলিতে ১২ আজারবাইজানি সেনা নিহত হয়েছেন।

আর আর্মেনিয়ার প্রেসিডেন্ট সারজে সারকিসিয়ান ওই সংঘর্ষে তার দেশের ১৮ সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্মেনীয় সেনাবাহিনী জানিয়েছে, ১৮ সেনা নিহত হওয়া ছাড়াও সংঘর্ষ ও গুলিতে তাদের আরো ৩৫ সেনা আহত হয়েছেন।

 

এমআইএস।