স্পেনের স্বায়ত্তশাসিত কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনে স্বাধীনতাকামীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে স্পেনের কাছ থেকে তাদের স্বাধীনতা অর্জনের পথ সুগম হলো।

রোববার অনুষ্ঠিত ওই নির্বাচনের প্রায় শতভাগ ভোটই গোনা হয়েছে। এতে স্বাধীনতাকামী প্রধান বিচ্ছিন্নতাবাদী জোট ও একটি ছোট দল আঞ্চলিক পার্লামেন্টের ১৩৫ টির মধ্যে ৭২টি আসনে জয় পেয়েছে।

জনমত জরিপের ফলেও কাতালান বিচ্ছিন্নতাবাদীদের জয়ের আভাস পাওয়া গিয়েছিল।

এআই