সাপ ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে। আর সেটি যদি হয় অজগর তাহলে তো কথাই নেই। অথচ এই ভয়ংকর প্রাণী দিয়ে ম্যাসেজ সেবা দিচ্ছে ফিলিপাইনের একটি চিড়িয়াখানা। প্রতিষ্ঠানের খরচ জোগানোর জন্য যারা স্বেচ্ছায় অনুদান দিতে ইচ্ছুক ব্যক্তিদের এই সেবা দেয়া হয়।
চেবু সিটি জু নামে ঐ চিড়িয়াখানায় এই ভিন্নধর্মী সেবা দেয়া হয়। কেউ অনুদান দিলে তাকে শুয়ে পড়তে বলা হয়। এরপর তার গায়ের ওপর চারটি বড় অজগর ছেড়ে দেয়া হয়। এসব সাপের আকার পাঁচ মিটারের বেশি ও চারটি সাপ মিলিয়ে সর্বনিম্ন ২৫০ কেজি। আর এই ম্যাসেজটি সেখানে নাকি বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে।
চিড়িয়াখানার ম্যানেজার জিওভান্নি রোমারেট বলেছেন, প্রথমে দর্শনার্থীরা ভয় পেত। তবে যারা এই ম্যাসেজ গ্রহণ করেছেন তারা এটিকে পছন্দ করেছেন বলে জানিয়েছেন। সূত্র: মিরর।
জেআই





