ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তর-পূর্ব ভারতের ৪টি রাজ্যের ৬টি নির্বাচনী আসনে বুধবার সকাল থেকে চলছে ভোটগ্রহণ। ৯টি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নাগাল্যান্ড ও মনিপুরের একটি করে আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আর অরুনাচল ও মেঘালয়ের দুটি করে আসনে চলছে ভোটগ্রহণ। ৬টি আসনের ১১ লাখ ৭৯ হাজার ৮৮১ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে।
মিজোরাম রাজ্যে বুধবার ভোটগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে ১১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। আদিবাসী ব্রু সম্প্রদায়ের শরণার্থীদের ভোটের অধিকারের দাবিতে ডাকা বনধের জের ধরেই ওই আসনের ভোট পেছানো হয়েছে। সূত্র : এনডিটিভি
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তর-পূর্ব ভারতের ৪টি রাজ্যের ৬টি নির্বাচনী আসনে বুধবার সকাল থেকে চলছে ভোটগ্রহণ। ৯টি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।