গত বছর থেকে শিক্ষা নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার মাউন্ট এভারেস্টে নিরাপত্তারক্ষী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার৷ শনিবার নেপাল সেনার পক্ষ থেকে একথা জানান হয়েছে৷ এপ্রিল মাস থেকে এভারেস্ট অভিযান শুরু হবে৷ সেই সময় এভারেস্টের চূড়া ছোঁয়ার জন্য হাজির হবেন কয়েকশো বিদেশী শেরপা৷ তাদের নিরাপত্তার জন্য ওই সময় নেপাল সেনা ও পুলিশের মোট ৯ জনকে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে মোতায়েন করা হবে৷ শেরপাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি, তারা কোনো সমস্যা হলেও, তা দেখবেন ওই নিরাপত্তারক্ষীরা৷ গত বছর গাইডদের সঙ্গে ব্রিটিশ শেরপাদের বচসা গড়িয়েছিল হাতাহাতিতে৷ তার  জেরেই নড়েচড়ে বসে নেপাল প্রশাসন৷
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]