ভারতের পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের বিখ্যাত উপাসনালয় স্বর্ণমন্দিরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার শিরোমনি গুরুদুয়ারা পারবন্ধক কমিটির (সিজিপিসি) স্বেচ্ছাসেবকদের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে চরমপন্থী শিখরা। এ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার স্বর্ণমন্দিরে সেনা অভিযানের ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সেখানে জড়ো হয়েছিল হাজার হাজার ধর্মভীরু শিখ। এ সময় শিরোমনির আকালি দলের সদস্যদের তলোয়ার নিয়ে মন্দিরে প্রবেশে বাধা দেয় সিজিপিএসের স্বেচ্ছাসেবকরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় চরমপন্থী শিখদের মন্দির প্রাঙ্গণে স্বাধীন পাঞ্জাবের পক্ষে শ্লোগান দিতে দেখা যায়। দুই পক্ষের সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে তলোয়ার ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে দেখা যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
স্বর্ণমন্দিরে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১২
ভারতের পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের বিখ্যাত উপাসনালয় স্বর্ণমন্দিরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার শিরোমনি গুরুদুয়ারা পারবন্ধক কমিটির (সিজিপিসি) স্বেচ্ছাসেবকদের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে চরমপন্থী শিখরা। এ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।





