রোববার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলিতে ভারতীয় ১ সৈন্য নিহত হয়, এতে আহত হয় আরও ৪ জন। সোমবার আহত ৪ জনের মধ্যে বিএসএফের হেড কনস্টেবল রাই সিংহ নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়।

গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা জম্মুর পালানওয়ালা সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় তল্লাশি চৌকি ও বেসামরিক এলাকায় হামলা চালায়।

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে সার্জিক্যাল হামলা চালানোর দাবি করে ভারত। এরপর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৮৬ বার গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্যসহ ২৬ ভারতীয় নিহত হয়েছে।

জেড