জাপানে ঘূর্ণিঝড় হ্যালংয়ের আঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির সবচেয়ে বড় ও জনবহুল হানসু দ্বীপে সপ্তাহব্যাপী আঘাত করার পর ঘূর্ণিঝড়টি সোমবার সকালে জাপান সাগরের দিকে সরে গেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো দেশটির উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে ওই এলাকায় ভূমিধস, বন্যা ও টর্নেডো আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, চলতি বছরের জুলাই মাসে জাপানের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় নিওগুরির আঘাত হানে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সুত্র: এএফপি।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





